তিন ভারতীয় নাগরিকের হারানো পাসপোর্ট ও মূল্যবান মালামাল ফিরিয়ে দিল পুলিশ

A
তিন ভারতীয় নাগরিকের হারানো পাসপোর্ট ও মূল্যবান মালামাল ফিরিয়ে দিল পুলিশ
summarize

সংক্ষেপে

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন থেকে উদ্ধার করা তিন ভারতীয় নাগরিকের পাসপোর্ট, ভিসা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল ফিরিয়ে দিয়েছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভৈরব রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেন থেকে তিন ভারতীয় নাগরিকের ব্যাগ, পাসপোর্ট, ভিসা, স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা মালামাল প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে উদ্যোগ নেয় ভৈরব রেলওয়ে থানা পুলিশ। একপর্যায়ে সংশ্লিষ্ট ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন পুলিশ সদস্যরা। এরপর যাচাই-বাছাই শেষে তাঁদের হাতে উদ্ধার করা মালামাল বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা মালামাল দ্রুত প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তাঁরা। পরে যোগাযোগ স্থাপন সম্ভব হলে তাঁদের পাসপোর্ট, ভিসা ও অন্যান্য মূল্যবান মালামাল সযত্নে বুঝিয়ে দেওয়া হয়।

মালামাল ফিরে পেয়ে ওই ভারতীয় নাগরিকরা জানান, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার পর তাঁরা আশা করেছিলেন, সেগুলো হয়তো আর ফিরে পাবেন না। তবে বাংলাদেশ পুলিশের দ্রুত পদক্ষেপ ও আন্তরিকতায় তাঁরা বিস্মিত হয়েছেন। এ জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, হারানো মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগ বাংলাদেশ পুলিশের দায়িত্বশীলতা, পেশাদারত্ব ও মানবিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

সুনামগঞ্জে বিজিবির বড় অভিযান: প্রায় তিন লাখ টাকার ভারতীয় মদ জব্দ
অর্থনীতি

সুনামগঞ্জে বিজিবির বড় অভিযান: প্রায় তিন লাখ টাকার ভারতীয় মদ জব্দ

আচমকা ওসির স্ত্রীর তাণ্ডব, হেনস্থার শিকার এএসআই: বদলি হলেন ওসি ও ভুক্তভোগী কর্মকর্তা
অর্থনীতি

আচমকা ওসির স্ত্রীর তাণ্ডব, হেনস্থার শিকার এএসআই: বদলি হলেন ওসি ও ভুক্তভোগী কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে সেনা মোতায়েনের প্রয়োজন হবে না ,নির্বাচনি পরিবেশ ভালো,: নির্বাচন কমিশনার
অর্থনীতি

ঠাকুরগাঁওয়ে সেনা মোতায়েনের প্রয়োজন হবে না ,নির্বাচনি পরিবেশ ভালো,: নির্বাচন কমিশনার

বিপদ-আপদ ও আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী
অর্থনীতি

বিপদ-আপদ ও আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: রিজভী

ANCHOR AD SLOT