ঠাকুর গাঁও ০১ আসনের উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বহিষ্কার

Test Admin
ঠাকুর গাঁও ০১ আসনের উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বহিষ্কার
summarize

সংক্ষেপে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি দলের পক্ষে সমর্থন দেওয়ার অভিযোগে ৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে প্রত্যাহারের এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার জনাব কামরুল ইসলাম।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—পৌরসভার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ রানা, ঠাকুরগাঁও সরকারি কলেজ ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জুলফিকার আলী, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সালন্দর পাঁচপীর ডাঙ্গা স্বতন্ত্র এবতেদ্বায়ী মাদ্রাসা ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সাদেকুল ইসলাম, সিংগিয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ওবাইদুর রহমান, বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা শাহাদুল ইসলাম এবং বড়গ্রাম আলিম মাদ্রাসার সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল জব্বার।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, উক্ত ৯ কর্মকর্তার বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি দলের প্রার্থীর পক্ষে পক্ষপাত ও সমর্থনের অভিযোগ ওঠে। লিখিত ও মৌখিক অভিযোগের সত্যতা ও গুরুত্ব বিবেচনায় ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে নতুন কর্মকর্তা পদায়ন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে গড়ে তোলার পরিবেশ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর
খেলাধুলা

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে গড়ে তোলার পরিবেশ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

হরমুজ প্রণালির কাছে ভারতীয় নাবিকবাহী দুই জাহাজে হামলা, নিখোঁজ ২
খেলাধুলা

হরমুজ প্রণালির কাছে ভারতীয় নাবিকবাহী দুই জাহাজে হামলা, নিখোঁজ ২

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন অধ্যাদেশের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন
প্রযুক্তি

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন অধ্যাদেশের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান
খেলাধুলা

হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান

ANCHOR AD SLOT