মরণফাঁদে জগন্নাথপুর কাটাগাং সেতু দুই ড্রাইভারের তর্কের জন্য যাত্রীদের দুর্ভোগ

E
মরণফাঁদে জগন্নাথপুর কাটাগাং সেতু দুই  ড্রাইভারের তর্কের জন্য যাত্রীদের   দুর্ভোগ
summarize

সংক্ষেপে

সুনামগঞ্জের জগন্নাথপুরের কাটাগাং স্টিল ব্রিজ এখন যাত্রীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। সরু ও জরাজীর্ণ এই সেতুতে ট্রাক,বাস, সিএনজির মুখোমুখি সংঘর্ষ এবং চালকদের নিত্যদিনের বাকবিতণ্ডায় চরম দুর্ভোগে পড়ছেন হাজারো যাত্রী।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে ব্রিজের মাঝখানে একটি মালবাহী ট্রাক ও সিএনজির চালকের তর্কের জেরে প্রায় ১৫ মিনিট যান চলাচল  বন্ধ থাকে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ, এটি নতুন কোনো ঘটনা নয়, প্রতিদিনই এমন ঘটনায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় তাদের।

কাটা গাং সেতুয় শুধু যানজট নয়, ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা জানান, এর আগেও ভারী ট্রাক ও ঢাকাগামী বাস উঠলে ব্রিজের পাটাতন দেবে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।

এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এলাকাবাসী পুরাতন স্টিল ব্রিজটি ভেঙে দ্রুত একটি নতুন প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, টেন্ডার হয়ে থাকলে অবিলম্বে কাজ শুরু করা হোক।

কাটা গাং ব্রিজে যানজট নিরসনের লক্ষ্যে রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী,শিক্ষানুরাগী সমাজ সেবক  সারোয়ার আহমদ বলেন,এই ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে নতুন বড় ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি। এখানে নতুন ব্রিজ হলে যানজট নিরসনের পাশাপাশি এই অঞ্চলের মানুষের চলাচল অনেক সহজ হবে। দ্রুত নতুন ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

পাকিস্তানের সেনাপ্রধান আলোচনায় অংশ নিতে তেহরানে পৌঁছালেন
খেলাধুলা

পাকিস্তানের সেনাপ্রধান আলোচনায় অংশ নিতে তেহরানে পৌঁছালেন

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, সরবরাহে দেরি
অর্থনীতি

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, সরবরাহে দেরি

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ; পুলিশ বক্সে আগুন
বিনোদন

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ; পুলিশ বক্সে আগুন

হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে
খেলাধুলা

হোয়াইট হাউসে প্রবেশের নির্দেশ সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে

ANCHOR AD SLOT