মানসিক স্বাস্থ্যসেবা ৫০০ উপজেলায় চালুর পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী

E
মানসিক স্বাস্থ্যসেবা ৫০০ উপজেলায়  চালুর পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী
summarize

সংক্ষেপে

মানসিক স্বাস্থ্যসেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী দিনে ৫০০টি উপজেলায় এ সেবা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ২০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে কমিউনিটি মেন্টাল হেলথ প্রকল্প শুরু হলেও ধাপে ধাপে সারা দেশে তা সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.

আঁচল ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি), লিডোসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন সংগঠন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন।

 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্যসেবা কেবল বড় শহর বা বিশেষায়িত প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। যুদ্ধ-সংঘাত, জীবনযাত্রার দ্রুত পরিবর্তন, একাকীত্ব ও অতিরিক্ত ডিজিটাল আসক্তি মানুষের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ ও কিশোর-কিশোরীরা এর বড় শিকার।

 

তিনি বলেন, উন্নয়ন প্রকল্প মানেই বড় ভবন নির্মাণ বা ব্যয়বহুল যন্ত্রপাতি কেনা নয়। দক্ষ জনবল ছাড়া অবকাঠামো নির্মাণ করে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়। এ ধরনের প্রবণতা থেকে বেরিয়ে এসে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব দিতে হবে।

 

ড. মুহিত জানান, ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও পাবনার মানসিক হাসপাতালের সেবাকে জেলা ও উপজেলা পর্যায়ের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে কমিউনিটি মেন্টাল হেলথ প্রকল্প সাজানো হয়েছে। তবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ সেবা নিশ্চিত করতে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্যসেবার জন্য শুধু উচ্চতর ডিগ্রিধারী জনবল তৈরির ওপর নির্ভর করলে প্রত্যন্ত অঞ্চলে প্রয়োজনীয় সেবা পৌঁছানো কঠিন হবে। এ জন্য দুই বা তিন বছর মেয়াদি ভোকেশনাল ডিপ্লোমা ও কারিগরি কোর্স চালু করা প্রয়োজন। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) কাঠামোর আওতায় মধ্যম পর্যায়ের মানসিক স্বাস্থ্যকর্মী তৈরি করা গেলে তাঁরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাউন্সেলিং ও মানসিক সহায়তা দিতে পারবেন।

 

মানসিক স্বাস্থ্যসেবা কার্যকর করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন তিনি। বলেন, এ ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক এবং আইন মন্ত্রণালয়ের সম্পৃক্ততা প্রয়োজন। মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মানবাধিকার রক্ষা, দীর্ঘমেয়াদি পুনর্বাসন এবং সামাজিক কুসংস্কার ও নেতিবাচক ধারণা দূর করতে নীতিগত উদ্যোগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি।

 

মানুষের মর্যাদা রক্ষাকে রাষ্ট্র ও সমাজের মৌলিক দায়িত্ব উল্লেখ করে ড. মুহিত বলেন, মানুষের অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন হলে সমাজে অস্থিরতা তৈরি হতে পারে। তাই মানসিক স্বাস্থ্যসেবার পাশাপাশি মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত করাও জরুরি।


এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

ড. ইউনূসকে  নিউইয়র্কে হেনস্তায় ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা
বিনোদন

ড. ইউনূসকে নিউইয়র্কে হেনস্তায় ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা

কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে বেসরকারি উদ্যোক্তারা
অর্থনীতি

কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে বেসরকারি উদ্যোক্তারা

যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতাকর্মীরা
খেলাধুলা

যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতাকর্মীরা

ইউরোপীয় ইউনিয়নে নতুন সদস্য রাষ্ট্র যোগ দিল
আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়নে নতুন সদস্য রাষ্ট্র যোগ দিল

ANCHOR AD SLOT