এই ধ্বংসাত্মক হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাবলুস এবং রামাল্লাহ ও আল-বিরা অঞ্চল। কমিশন নথিভুক্ত করা মোট ঘটনার প্রায় ৬১.৩ শতাংশই ঘটেছে এই দুটি এলাকায়, যার মধ্যে নাবলুসে ২৮১টি এবং রামাল্লাহ ও আল-বিরায় ২৭১টি অগ্নিকা- ঘটেছে। একই সময়ে অন্তত ১২১টি ফিলিস্তিনি জনপদ সম্পূর্ণ বা আংশিকভাবে বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে ৪৬টি এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে। এর ফলে ৩,০০০-এরও বেশি শিশুসহ মোট ৬,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ফিলিস্তিনি কমিশন এই সহিংস হামলার জন্য ইসরাইলি সরকারের ‘সহায়ক পরিবেশ’-কে দায়ী করেছে, যা দখলদারদের আইনি সুরক্ষা প্রদান করে বিচারে মুক্ত থাকার সুযোগ তৈরি করে দিচ্ছে। একই সঙ্গে অবৈধ ইসরাইলি বসতিগুলো দিন দিন অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ এবং ফিলিস্তিনিদের জমি ও পানির উৎসে চলাচলের অধিকার হরণ করার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। সূত্র : আনাদোলু এজেন্সি।
ইসরাইলি দখলদাররা ফিলিস্তিনিদের ৮৯% অগ্নিসংযোগের পেছনে
summarize
সংক্ষেপে
২০২৩ সালের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর, ভবন ও যানবাহনে ঘটে যাওয়া অগ্নিসংযোগের ঘটনার প্রায় ৮৯ শতাংশের জন্য ইসরাইলি দখলদাররা দায়ী।
person
Admin User এর আরও সংবাদ
মন্তব্য করুন
সম্পর্কিত খবর
জাতীয়
চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
জাতীয়
অতিষ্ঠ মোহনপুরের ধুরইল গ্রামের মানুষ,দিনে কুকুর, রাতে শেয়ালের উৎপাত,
জাতীয়
দেশের প্রথম নভোচারী হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ
জাতীয়
দেশে নতুন বিনিয়োগ নীতি ঘোষণা, আসবে ৫০ হাজার কোটি টাকা
গেজেট ডেইলি
প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।