ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

R
ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
summarize

সংক্ষেপে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান।

সভায় বক্তব্য দেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার ও সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল মালেক, সেক্রেটারি মো. আব্দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মজিবর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, ১৫ বিজিবির কাশিপুর কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর হোসেন ও শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার মাসুদ রানা।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মঞ্জুরা বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় ফুলবাড়ী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম আরও সমন্বিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং চোরাচালানবিরোধী কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা
আন্তর্জাতিক

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী
অর্থনীতি

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

পঞ্চগড়ের আবহাওয়া: তাপমাত্রা কমে ১৭ ডিগ্রিতে, শীতের আগমণ
অর্থনীতি

পঞ্চগড়ের আবহাওয়া: তাপমাত্রা কমে ১৭ ডিগ্রিতে, শীতের আগমণ

নাটক শিল্পে নতুন প্রজন্মের উত্থান
বিনোদন

নাটক শিল্পে নতুন প্রজন্মের উত্থান

ANCHOR AD SLOT