এক টিকিট ১০-১২ জনের কাছে বিক্রি, ৩ মাসের কারাদণ্ড

R
এক টিকিট ১০-১২ জনের কাছে বিক্রি, ৩ মাসের কারাদণ্ড
summarize

সংক্ষেপে

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিবিরোধী অভিযান চালিয়ে রিপন ওরফে কালু মিয়া নামে এক কালোবাজারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪০টি রেলের টিকিট, ৮০টি আসনের ভুয়া টিকিট সংক্রান্ত কাগজপত্র এবং নগদ ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কালু মিয়াকে এ দণ্ডাদেশ প্রদান করেন।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া বলেন, একই টিকিট ১০-১২ জনের কাছে প্রিন্ট করে বিক্রি করতেন কালু মিয়া। 

শাহ আলম মিয়া আরও বলেন, টিকিট কালোবাজারি বন্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে হামলা ও হুমকির মুখোমুখি হতে হলেও সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষায় ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, গত ছয় মাসে টিকিট কালোবাজারির অভিযোগে ২০টি মামলা এবং ৫০ জনকে আটক করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ১২তম, বাতাসের মান ১২৯
খেলাধুলা

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ১২তম, বাতাসের মান ১২৯

তিন প্রদর্শনীতে জমজমাট আইসিসিবি, বাড়ছে দর্শনার্থীদের ভিড়
খেলাধুলা

তিন প্রদর্শনীতে জমজমাট আইসিসিবি, বাড়ছে দর্শনার্থীদের ভিড়

ঢাকায় বিশ্বমানের হাসপাতাল নির্মাণে বিদেশি বিনিয়োগ
স্বাস্থ্য

ঢাকায় বিশ্বমানের হাসপাতাল নির্মাণে বিদেশি বিনিয়োগ

লালন মাজারের প্রবেশপথের পাশে বোমাসদৃশ ডিভাইস উদ্ধার
খেলাধুলা

লালন মাজারের প্রবেশপথের পাশে বোমাসদৃশ ডিভাইস উদ্ধার

ANCHOR AD SLOT