২০৩০ সালের জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ ও পেশাজীবীদের আইডিয়া চায় বিদ্যুৎ বিভাগ
নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং বিদ্যুৎ ও জ্বালানির অপচয় কমাতে তরুণ ও পেশাজীবীদের কাছ থেকে উদ্ভাবনী ধারণা আহ্বান করেছে বিদ্যুৎ বিভাগ। এ লক্ষ্যে ‘স্ফুরণ—টেকসই জ্বালানি উদ্ভাবনের সন্ধানে’ শীর্ষক একটি আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।