সম্ভাব্য তারিখ প্রকাশ রমজান ও ঈদুল ফিতরের

Test Admin
সম্ভাব্য তারিখ প্রকাশ রমজান ও ঈদুল ফিতরের
summarize

সংক্ষেপে

জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজানের প্রথম দিন এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ চূড়ান্তভাবে নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

রমজান ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে এবং শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর হতে পারে।

ইসলামী হিজরি বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান মুসলিম উম্মাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে সিয়াম সাধনা করেন। পাশাপাশি ইবাদত-বন্দেগি, নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।

২০২৭ সালের রমজানকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যেই মুসলিম দেশগুলো মসজিদ ও জনসেবামূলক কাজের প্রস্তুতি নেবে। পাশাপাশি, ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া ঘোষণা করবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজানের সূচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে পবিত্র রমজানের চাঁদ দেখাকেই মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

ডেঙ্গু মোকাবেলায় নতুন ভ্যাকসিন আসছে
স্বাস্থ্য

ডেঙ্গু মোকাবেলায় নতুন ভ্যাকসিন আসছে

বিয়ের মৌসুমে গানের বাজার জমজমাট
বিনোদন

বিয়ের মৌসুমে গানের বাজার জমজমাট

দেশে প্রথম কোয়ান্টাম কম্পিউটার স্থাপন করল বুয়েট
প্রযুক্তি

দেশে প্রথম কোয়ান্টাম কম্পিউটার স্থাপন করল বুয়েট

ই-কমার্স খাতে ৩০ শতাংশ প্রবৃদ্ধি, তরুণ উদ্যোক্তারা এগিয়ে
অর্থনীতি

ই-কমার্স খাতে ৩০ শতাংশ প্রবৃদ্ধি, তরুণ উদ্যোক্তারা এগিয়ে

ANCHOR AD SLOT