রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

E
রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
summarize

সংক্ষেপে

রংপুর থেকে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৩টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

শাহ মখদুম বিমানবন্দরে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। পরে প্রধানমন্ত্রী সড়ক পথে বিমানবন্দর থেকে নগরীর গণকপাড়ার রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শনে রওনা হন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে যান। সেখান থেকে সড়ক পথে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। মন্দির পরিদর্শন শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পরে তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শন শেষে বিকেলে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহীতে সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দুপুর থেকে নেতাকর্মীরা মাদরাসা মাঠের সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেছেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। সফরকে কেন্দ্র করে জনসভাস্থল প্রস্তুত, নগর পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কার্যক্রম চালানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

বাটন ফোনে ফিরছে এআইয়ের যুগ, পুরোনো নোকিয়ায় নতুন সুবিধা
খেলাধুলা

বাটন ফোনে ফিরছে এআইয়ের যুগ, পুরোনো নোকিয়ায় নতুন সুবিধা

জনগণের পুলিশ হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
খেলাধুলা

জনগণের পুলিশ হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট ও ফুটবলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
খেলাধুলা

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ক্রিকেট ও ফুটবলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

বোমার নাম ‘মা’ দিয়ে বর্বরতার চরম পরাকাষ্ঠা দেখিয়েছে পশ্চিমা সভ্যতা: আইআরজিসি
অর্থনীতি

বোমার নাম ‘মা’ দিয়ে বর্বরতার চরম পরাকাষ্ঠা দেখিয়েছে পশ্চিমা সভ্যতা: আইআরজিসি

ANCHOR AD SLOT