গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ,

b
গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ,
summarize

সংক্ষেপে

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চতুর্থ দিনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর করেন।

এ অবস্থায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সুফিপুর, হরিণঘাটিসহ আশপাশের শিল্প কারখানাগুলো ফের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এদিকে বিক্ষোভ ও ভাঙচুরের জেরে মহাসড়কে ১০ কিলোমিটার অংশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আশপাশের আবাসিক এলাকায়ও আতঙ্ক বিরাজ করছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় শ্রমিকরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। ঘটনাস্থলে বিজিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

তাহসিফের মৃত্যু ঘিরে প্রশ্ন, ভিডিও ফাঁসের অভিযোগে কী বলেছিলেন তিনি?
প্রযুক্তি

তাহসিফের মৃত্যু ঘিরে প্রশ্ন, ভিডিও ফাঁসের অভিযোগে কী বলেছিলেন তিনি?

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে নতুন সংকট
আন্তর্জাতিক

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে নতুন সংকট

রিজার্ভ বাড়ল ৫ বিলিয়ন ডলার, অর্থনীতিতে ইতিবাচক সংকেত
অর্থনীতি

রিজার্ভ বাড়ল ৫ বিলিয়ন ডলার, অর্থনীতিতে ইতিবাচক সংকেত

দেশের ৬৪ জেলায় একযোগে ডিজিটাল সেবা চালু
জাতীয়

দেশের ৬৪ জেলায় একযোগে ডিজিটাল সেবা চালু

ANCHOR AD SLOT