এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদআমার দেশ কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায়

Test Admin
এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদআমার দেশ কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায়
summarize

সংক্ষেপে

দৈনিক আমার দেশ পত্রিকার প্রেসের সামনে গতরাতে দুটি ককটেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নেতৃদ্বয় বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করে গণতন্ত্রকে শক্তিশালী করা যায় না। বরং সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনা সংবাদকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পাশাপাশি জনমনে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।

তাঁরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে সংবাদমাধ্যমের কার্যালয়, সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক উত্তরণ, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার স্বার্থে সব ধরনের রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তদন্তের ভিত্তিতে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় সরকার, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

আওয়ামী লীগ’ প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে  ‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই
খেলাধুলা

আওয়ামী লীগ’ প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে ‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’: শুভেন্দু
অর্থনীতি

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’: শুভেন্দু

আমতলীতে ব্যবসায়ীর ৫ লাখ টাকার পণ্যসহ দোকানে তালা, থানায় লিখিত অভিযোগ
প্রযুক্তি

আমতলীতে ব্যবসায়ীর ৫ লাখ টাকার পণ্যসহ দোকানে তালা, থানায় লিখিত অভিযোগ

শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, বিনিয়োগকারীরা আশাবাদী
অর্থনীতি

শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, বিনিয়োগকারীরা আশাবাদী

ANCHOR AD SLOT