ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত, দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি

Test Admin
ঢামেকে ৭ দিনের জন্য বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত, দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি
summarize

সংক্ষেপে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. বাদল মাতবর বলেন, ‘বিকেলে হাসপাতাল প্রশাসন ও শাহবাগ থানার ওসির সঙ্গে আমাদের মিটিং হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা আমাদের দাবি মেনে নেওয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন বলেন, বিকেলে শাহবাগ থানার ওসিসহ অ্যাম্বুলেন্স মালিকদের সঙ্গে মিটিং করা হয়েছে। সেখানে বিষয়টি সুরাহা করতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে বিষয়টি সুরাহা করতে বলা হয়েছে।

এর আগে, হাসপাতালটির চত্বরে স্থায়ী পার্কিং ব্যবস্থা চালু করার দাবিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট করে আসছিল ঢাকা মেডিকেল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি। আজ সন্ধ্যা পর্যন্ত চলে তাঁদের এই কর্মসূচি।

এই সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

সম্পর্কিত খবর

আরও খবর দেখুন

গেজেট ডেইলি

প্রতিদিন সেরা খবর সরাসরি ইমেইলে পান।

সর্বশেষ আপডেট

জ্বালানিনিরাপত্তায় সৌদির দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ
খেলাধুলা

জ্বালানিনিরাপত্তায় সৌদির দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

সৌদিতে হামলায় প্রাণ গেল শাহেদ ও নাসরুল্লাহর, হাসপাতালে চিকিৎসাধীন ২৪ বাংলাদেশি
খেলাধুলা

সৌদিতে হামলায় প্রাণ গেল শাহেদ ও নাসরুল্লাহর, হাসপাতালে চিকিৎসাধীন ২৪ বাংলাদেশি

জাপানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাংলাদেশের সহায়তা প্রস্তাব
আন্তর্জাতিক

জাপানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাংলাদেশের সহায়তা প্রস্তাব

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন মোড়, শান্তি আলোচনা শুরু
আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন মোড়, শান্তি আলোচনা শুরু

ANCHOR AD SLOT